পেলভিক ফ্লোর মাসলস: আমাদের অদৃশ্য সুপারহিরো!
আমরা হয়তো “পেলভিক ফ্লোর মাসলস” শব্দটি শুনেছি, কিন্তু কখনো ভেবেছি কি এগুলো আসলে কী এবং কেন এগুলো আমাদের আলাদা যত্ন পাওয়ার যোগ্য? সহজভাবে জানার চেষ্টা করি! !
~পেলভিক ফ্লোর কি?
পেলভিক ফ্লোর হলো আমাদের পেলভিসের নিচের অংশে থাকা একটি পেশির জাল, যা আমাদের দেহের নিচের অংশে থাকা গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে সমর্থন দেয়। এটি যেন আমাদের শরীরের এক ধরনের বিল্ট-ইন সাপোর্ট সিস্টেম!
~“পেলভিক ফ্লোর” নামটি কেন?
এই নামটি একটু টেকনিক্যাল মনে হলেও, আসলে খুবই সহজ। “পেলভিক” মানে হলো আপনার শরীরের পেলভিস (যে জায়গায় আপনার কোমর, পেট এবং মেরুদণ্ড মিলিত হয়)। আর “ফ্লোর” মানে হলো এই পেশিগুলো আপনার পেলভিসের নিচের অংশে সমর্থন দিয়ে থাকা “ভিত্তি” বা “ফ্লোর” হিসেবে কাজ করে।
~পেলভিক ফ্লোর মাসলস কী দিয়ে তৈরি?
এই পেশিগুলো মূলত পেশি, টেন্ডন এবং সংযোগকারী টিস্যুর একটি মিশ্রণ, যা একসাথে কাজ করে সমর্থন এবং নমনীয়তা প্রদান করে। কিছু দরকারি পেশিগুলো হল- Pubococcygeus (পিউবোকক্সিজিয়াস), Iliococcygeus (ইলিওকক্সিজিয়াস), Coccygeus (কক্সিজিয়াস), Levator Ani (লেভেটর আনি), Bulbospongiosus (বুলবোস্পঞ্জিওসাস), and Ischiocavernosus (ইশিওকাভেরনোসাস)
এসব পেশিগুলো প্রয়োজনে সংকুচিত এবং প্রসারিত হতে পারে।
~এই পেশিগুলি কোন অঙ্গগুলোর সমর্থন দেয়?
পেলভিক ফ্লোর মাসলস শরীরের কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গকে support দেয়:
-মূত্রথলি (Bladder): মূত্র নির্গমন নিয়ন্ত্রণে সাহায্য করে
-গর্ভাশয় (Uterus): মহিলাদের ক্ষেত্রে, গর্ভাশয়কে সমর্থন দেয়।
-পায়ুপথ (Rectum): পায়ুপথে সমর্থন দিয়ে সঠিকভাবে পেট পরিষ্কার করতে সহায়তা করে।
~ কেন গুরুত্বপূর্ণ?
পেলভিক ফ্লোর মাসলস হয়তো আমরা দেখতে পান না, কিন্তু এদের গুরুত্ব অপরিসীম! এগুলি:
-মূত্র এবং পায়খানা নিয়ন্ত্রণে সহায়তা করে
-যৌন স্বাস্থ্য রক্ষা করে, যা যৌন সম্পর্ককে আরো উপভোগ্য করে।
-মহিলাদের ক্ষেত্রে গর্ভাবস্থা এবং প্রসবের সময় সাহায্য করে, যাতে তারা নিরাপদে এই প্রক্রিয়া অতিক্রম করতে পারে।
-কোর স্টেবিলিটি রক্ষা করে, যা সঠিক অঙ্গভঙ্গি এবং শক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আপনার পেলভিক ফ্লোর মাসল অতিরিক্ত দুর্বল বা টাইট দুটোই সমস্যা। তবে কিছু পেলভিক ফ্লোর এক্সারসাইজ বা বিভিন্ন রিলাকসেশন (প্রয়োজন ভেদে) করলে এগুলি ঠিকঠাক কাজ করবে।
পরবর্তী পোস্টে জানব মহিলাদের পেলভিক ফ্লোর মাসলস দুর্বল বা টাইট হলে কি কি সমস্যা হতে পারে ।