মারজার্যাসন বা ক্যাট পোজ একটি খুবই জনপ্রিয় এবং সহজ যোগাসন, যা গর্ভবতী মহিলাদের জন্য খুব উপকারী। এটি পিঠের ক্লান্তি কমায়, কোমরের শক্তি বাড়ায় এবং মেরুদণ্ডকে নমনীয় রাখে।
কিভাবে করবেন বিটিলাসন
১। প্রথমে আপনার হাত এবং হাঁটু মেঝেতে রেখে টেবিল টপ পজিশনে আসুন। হাতের তালু এবং হাঁটুর তলা মাটির দিকে সোজা হতে হবে। হাঁটু এবং হাত মেঝে সমান্তরাল রাখতে হবে। পিঠ সোজা রাখুন।
২।এবার শ্বাস নিতে শ্বাসের সাথে আপনার পিঠ নিচে নামিয়ে এনে পেট বের করুন এবং মাথা ও টেইল বোন বা হিপ উপরের দিকে তুলে দিন। এই অবস্থানে কিছু সময় থাকুন।
৩। ২০-৩০ সেকেন্ড থাকুন তারপর শসাঙ্ক আসনে বিশ্রাম নিন।
উপকারিতা
কোমরের ব্যথা কমায়।
পিঠের নমনীয়তা বাড়ায়।
মানসিক চাপ কমায় এবং মনকে শান্ত রাখে।
মেরুদণ্ডের শক্তি বৃদ্ধি করে।